শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন শাশুড়ি, বললেন ‘আমি তাকেই বিয়ে করব’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ১৭.০৪.২০২৫ ৫:৫৫ PM

কনের বিয়ের বাকি মাত্র ১০ দিন। জোর কদমে চলছিল বিয়ের প্রস্তুতি। পুরো পরিবার যখন আনন্দে ভাসছে ঠিক তখনি মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে গেলেন মা স্বপ্না।
 
ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলিগড়ের মাদরাক থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা শিবানী বলেন, ১৬ এপ্রিল রাহুলের  সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আমার, গত তিন-চার মাস ধরে রাহুল ও আমার মা ফোনে অনেক কথা বলতেন। রবিবার তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়, পালানোর সময় তার মা প্রায় নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৫ লাখ টাকা সমমূল্যের গহনা নিয়ে যায়।

পুলিশ তদন্ত কাজ শুরু করলে তারা থানায় আত্মসমর্পণ করেন। এসময় স্বপ্না বলেন, স্বামী ও মেয়ের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আরও বলেন পালানোর সময় তার সঙ্গে শুধু একটি মোবাইল আর মাত্র ২০০ রুপি ছিল, বাকিটা মিথ্যা।

অপরদিকে রাহুল বলেন, ‘স্বপ্না তাকে পালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেন, যদি তিনি আলিগড় বাসস্ট্যান্ডে না যায় তাহলে স্বপ্না আত্মহত্যা করবেন। আমরা প্রথমে  লখনৌ, পরে মুজফ্ফরপুরে যাই।’

এসময় সাংবাদিকরা রাহুলকে প্রশ্ন করেন তিনি সত্যিই স্বপ্নাকে বিয়ে করবেন কিনা। এতে রাহুল ‘হ্যাঁ করব’ বলে জানান।

সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close