বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দ্বিতীয় লেগেও হারল রিয়াল, ১৬ বছর পর সেমিতে আর্সেনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২:১১ পিএম

এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে, ১৬ বছর পর ইউরোপ সেরার আসরে সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশ ক্লাব আর্সেনাল।

বুধবার রাতে নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে গানাররা। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে মিকেল আর্তেতার দল। এখন তাদের সামনে চ্যালেঞ্জ ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (PSG)।

প্রথমার্ধে রিয়াল একাধিক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। উল্টো আর্সেনালের বুকায়ো সাকা পেনাল্টি মিস করেন। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে সাকা গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। ৬৭ মিনিটে রিয়ালের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র সমতা আনেন। তবে অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত করে গানাররা।

ম্যাচ শেষে ডেকলান রাইস বললেন,‘রিয়াল ঘুরে দাঁড়াবে—এমন কথা অনেক হচ্ছিল। কিন্তু আমাদের বিশ্বাস ছিল, প্রথম লেগেই কাজটা সেরে ফেলেছি। আজকের জয় আর্সেনালের জন্য ইতিহাস।’

দুই লেগেই হেরে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তাদের এবারের ইউরোপ অভিযান শেষ হয়েছে সেরা আটে থেকেই।

সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পিএসজি। আগামী ম্যাচের দিনক্ষণ, ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) শিগগিরই ঘোষণা দেবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close