বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি, দপ্তরি গ্রেফতার
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ১৬.০৪.২০২৫ ৫:০৭ PM

টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কাজী সুমন (৪২) নামে স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে বাসাইল থানা পুলিশ।

আটক কাজী সুমন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। তিনি সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর দুজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। পড়ানোর একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন তিনি। ওই শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে অন্যজনের শ্লীলতাহানি করেন। প্রাইভেট পড়া শেষে বাড়ি গেলে ভুক্তভোগীর গায়ে জখম দেখতে পান তার মা। পরে মাকে ঘটনা জানায় ওই শিক্ষার্থী। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।

পরিবারের লোকজন বলেন, এর আগেও এই দপ্তরি ওই শিক্ষার্থীর সঙ্গে এমনটা করেছে। ভয়ে আগে বাড়িতে বলেনি। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। শরীরে জখম দেখে জিজ্ঞেস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনের অঘটন হতো।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close