অস্ত্র ও গোলাবারুদসহ আ. লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:১৯ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ৮:৩০ PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ. লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৫০) কে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জাহিদুল ইসলাম ওই এলাকার ছামসের আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়ি থেকে আটক করে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন ডিবি ইন্সপেক্টর শেখ আওয়াল কবির ও এসআই ইসরাফিল হোসেনের ফোর্স। চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর থেকে দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে আটক ও অস্ত্র গুলি উদ্ধার করি। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলা দৌলতপুর থানায় এন্ট্রি হয়েছে।’
সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মুঠোফোনে কথা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ডিবি পুলিশের হাতে অস্তসহ এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা এন্টি হয়েছে। মামলা এন্টির পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম