মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
এনজিও কর্মীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:০৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এক এনজিও কর্মীকে পিটিয়ে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। 

গত রোববার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকার পুরাতন কাউন্সিলের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এঘটনায় ভুক্তভোগী আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও কর্মী শাখাওয়াত হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এনজিও কর্মী শাখাওয়াত হোসেন, সোনারগাঁও পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের একটি ভাড়াটিয়া বাসায় থাকেন। 

ভুক্তভুগী জানায়, সাপ্তাহিক কালেকশন করে সাহাপুর শাখা অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরসভার চান্দেরকির্তি এলাকার পুরাতন কাউন্সিল অফিসের সামনে পৌঁছামাত্র ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল তাকে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। এসময় তার  সাথে থাকা সাপ্তাহিক কালেকশনের নগদ ১ লক্ষ ৫ পাঁচ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে আর্তচিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. মফিজুর রহমান বলেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close