বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জমি নিয়ে বিরোধ, কব্জি কেটে দিলো প্রতিপক্ষ
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৭:৫৬ PM

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ইব্রাহীম মৃধা(৩২) ও ফিরোজ ফকির (৩৫) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার(১৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে ওই ঘটনা ঘটে। 

জানা গেছে, ভাংড়া গ্রামের চুন্নু গাজির(৩৮) সাথে পাশের বাড়ির ছালম মৃধা(৬০) ও কালাম মৃধার(৫৫) জমি নিয়ে বিরোধ চলছিল অনেকদিন ধরে। বিরোধপূর্ণ ওই জমিতে থানার আদেশে ফসল রোপন করেন চুন্নু গাজি। সোমবার সকালে চুন্নু ও তার পরিবার ওই জমিতে চাষাবাদ করা ফসল তুলতে যায়। এসময় প্রতিপক্ষ ছালাম ও কালাম মৃধা পক্ষের আলাল উদ্দিন (৪০), আনিচ (৩৫), রমিজ (২৫), রিয়াজ (২২), রাব্বি (২৩), ফিরোজ গাজি (৩৮), রাসেল (৩২), সাইফুল (২৮)সহ ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা করে। হামলায়  ধারালো অস্ত্র দিয়ে চুন্নু পক্ষের মো ইব্রাহীম মৃধা ও ফিরোজ ফকিরকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসাসপাতালে প্রেরণ করে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ফাতেমা আক্তার যুথি বলেন, ‘বব্রাহীমের হাতের আঘাত বেশ গুরুতর ছিল। হাতের কব্জির ভেঙ্গে বের হয়ে গেছে। এবং ফিরোজের পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফিরোজের রানে একাধিক কোপের আঘাত রয়েছে যা গুরুতর। তাদেরকে বরিশাল রেফার করা হয়েছে।’

এবিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close