মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কার পেল ৫০ শিশু-কিশোর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩:৫৮ পিএম

টাঙ্গাইলে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার পেল ৫০ জন শিশু-কিশোর।

গতকাল শনিবার (১২ এপ্রিল) আসরের নামাজের পর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদে তাদের পুরস্কার দেওয়া হয়।

সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মানের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়ে খুশিতে আত্মহারা শিশু-কিশোররা। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মসজিদের মুসুল্লি ও এলাকাবসি।

পুরস্কার দেওয়ার ঘটনার পর থেকে মসজিদে বাড়তে থাকে শিশু-কিশোরদের উপস্থিতি। এখন নিয়মিতই বড়দের সঙ্গে মসজিদে নামাজ আদায় করেন অনেক শিশু-কিশোর।

পুরস্কার বিতরণ করা হয় আসরের নামাজ আদায়ের পর। এতে ৫০ জন শিশু-কিশোরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয় পুরস্কার। প্রথম ক্যাটাগরিতে ছিল যারা এই ৪০ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। তাদের ১ টি করে ছাতা, ১ টি করে টুপি ও ১ টি করে সাবান পুরস্কার দেওয়া হয়। যারা প্রতিদিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেনি, তাদের পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে ভাগ করে ১ টি করে হাতঘড়ি ও একটি করে সাবান দেওয়া হয়। উপহার পেয়ে খুশি শিশু-কিশোর।

সারা জীবন নামাজ ও ভালো কাজের সঙ্গে থাকার কথা জানায় পুরস্কার প্রপ্ত শিশু-কিশোর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা সোলায়মান জানান, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়াতে এবং শিশু-কিশোরদের মসজিদমুখী করার জন্যই এ উদ্যোগ। ফলে মসজিদে বেড়েছে শিশু-কিশোরদের সংখ্যা।
পরবর্তী সময়ে বিভিন্ন মসজিদেও এমন উদ্যোগ নেওয়া হবে।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন জানান, খুবই ভালো একটি উদ্যোগ এটি। ছোটবেলা থেকেই মসজিদে নামাজের আগ্রহ বাড়ছে তাদের। এ উদ্যোগ জেলাব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close