বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং-নববর্ষ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ১:০৮ PM

বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে বান্দরবানের বৃহত্তর পাহাড়ি জনগোষ্ঠী মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মাহা: সাংগ্রাইং পোয়ে-নববর্ষ। এ শোভাযাত্রায় মারমার সম্প্রদায়ের নর-নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে হাতে রঙ-বেরঙের ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি রাজার মাঠে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

রবিবার (১৩ এপ্রিল) সকালে উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে সাংগ্রাইয়ের বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। পরে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই) আয়োজিত বয়স্ক পূজা অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উৎসবপ্রিয় হাজারো নারী, তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘বান্দরবানসহ পার্বত্য তিন জেলার ১১ টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এই উৎসবের মধ্য দিয়ে জাতিগত ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের উপস্থিতি এবার বিশেষ গুরুত্ব পাবে। এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐক্যের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি চনুমং মারমা জানান, সামাজিক ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারও ৮ দিনব্যাপী উদ্‌যাপন করা হবে মারমা নববর্ষ মাহা: সাংগ্রাইং। উৎসবের অনুষ্ঠানে অতিথি হিসেবে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানের নানা কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৪ এপ্রিল দুপুর ২ টায় রাজগুরু বৌদ্ধ বিহার হতে বুদ্ধ মূর্তি নিয়ে যাত্রা এবং উজানী পাড়ার খেয়া ঘাটে বুদ্ধ স্নান। রাত ৮ টায় পাড়ার বিভিন্ন স্থানে পিঠা উৎসব। এছাড়া ১৫ থেকে ১৮ এপ্রিল চারদিন ব্যাপী শহরে রাজার মাঠে প্রত্যেক দিন দুপুর ৩ টায় শহরে রাজার মাঠে  সাংস্কৃতিক অনুষ্ঠান, তৈলাক্ত বাঁশ আরোহন, ঐতিবাহী লোকজ ক্রীড়ানুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close