রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার তিন ছবি      ● দিল্লিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মোদির রোড শো      ● আটক থেকে মুক্তি পেয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিজিতের      ● অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি      ● ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, ১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা      ● মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● কক্সবাজারে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ২০ শয্যার ইউনিটে রোগী দ্বিগুণ      ● মাদক নির্মূলে পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে: পাপ্পা      ● অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড বাংলাদেশের      ● মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও নবীনবরণ      ● ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ      ● লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা      
বাউফলে আগুনে পুড়ল অসহায় পরিবারের দুই ঘর
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:০৬ পিএম

পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি ঘর। একই সময়ে অন্য একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শনিবার  (১২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার নওয়ামালা ইউনিয়নের পূর্ব যৌতা গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাড়ির কাছাকাছি গেলেও সড়কের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এলাকাবাসী সবাই মিলে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পুড়েছে আশপাশের গাছপালা ও ভুক্তভোগীদের গৃহপালিত পশু। 

জানা যায়, আলাদা দুইটি ঘরে বসবাস করতেন কাদের হাওলাদারের ছেলে ফকর উদ্দিন হাওলাদার ওরফে ফকু ও তার মেয়ের পরিবার। রাতে হঠাৎ একটি বিদ্যুতের বাল্ব বিস্ফোরণ হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। সম্প্রতি অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফকু তার অটোরিকশা গাড়ি বিক্রি করেন। বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। অসহায় এই পরিবারটিকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close