প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:১৬ পিএম আপডেট: ১৩.০৪.২০২৫ ১২:১৭ PM

বাংলা নববর্ষের উৎসব ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। সেই সঙ্গে বৈশাখী উৎসব ঘিরে অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
রবিবার সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শহিদুর রহমান বলেন, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।
চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি বলেন, এ নিয়ে নিরাপত্তাব্যবস্থার ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর