শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
প্রতিদিন লবঙ্গ খাওয়ার ৫টি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:৪৫ পিএম

লবঙ্গ আমাদের রান্নাঘরের পরিচিত মশলা হলেও, এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি বিস্ময়কর। এই ছোট্ট মসলাটিতে রয়েছে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন কে এবং উচ্চ মাত্রার ম্যাঙ্গানিজ-যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে ও হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। প্রতিদিন খাবার পর মাত্র ২ টি লবঙ্গ খেলে শরীরের নানা রকম উপকার হয়।

দীর্ঘস্থায়ী রোগ থেকে সুরক্ষা দেয়:
লবঙ্গে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যেমন ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ ও ভিটামিন সি, শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।

ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে:
লবঙ্গে রয়েছে রোগ প্রতিরোধে সহায়ক উচ্চমাত্রার ভিটামিন সি, যা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করে এবং সহজে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে।

হৃদ্‌স্বাস্থ্যের উন্নতি ঘটায়:
এর অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, রক্তনালির কার্যকারিতা বাড়ায় এবং হৃদ্‌রোগের সম্ভাবনা কমায়।

দাঁত ও মুখের পরিচর্যায় কার্যকর:
লবঙ্গে থাকা ইউজেনল নামক উপাদানটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। এটি দাঁত ও মাড়ির ব্যথা কমায় এবং মুখের ক্ষতিকর জীবাণু দমনে সহায়ক হয়। এছাড়া এটি মুখের দুর্গন্ধ দূর করে মুখগহ্বরকে রাখে সতেজ ও পরিষ্কার।

হাড় মজবুত করে:
লবঙ্গ হাড়ের জন্য প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে সরবরাহ করে, যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। বয়স্কদের হাড় দুর্বল হওয়ার প্রবণতা কমাতে এটি বিশেষভাবে উপকারী।

সতর্কতার কথা:
যদিও লবঙ্গ উপকারী, তবে অতিরিক্ত গ্রহণ করলে তা বিপজ্জনক হতে পারে। এটি রক্ত পাতলা করার কাজ করে, ফলে অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কমিয়ে দিতে পারে। এছাড়া কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close