শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:১৫ AM

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ফুলেরচরি টু মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম (১২) উপজেলার একই ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরা বাড়ির মো.মনির হোসেনের ছেলে ও স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয়রা জানায়, চাটখিলের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নিরবতায় ফসলি জমির মাটি কাটা ও বিক্রির মহোৎসব চলছে। রাত-দিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী ও পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে মোহাম্মদপুর ও মলংচর গ্রামে বিক্রি করছে একদল মাটি খেকো। শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সঙ্গে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close