বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সখীপুরে একদিনে তিন গৃহবধূর আত্মহত্যা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৯:০৭ পিএম

টাঙ্গাইলের সখীপুরে একদিনে তিন গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার কালিয়া, কাকড়াজান ও বহুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার(২৫) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়। নিহত আর্জিনা ওই এলাকার আজহারুল ইসলামের মেয়ে।   

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সাথে আরজিনার বিয়ে হয়। কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার ৩ বছরের এবটি ছেলে সন্তান রয়েছে। 

অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত আল্পনা আক্তার(২৫) অটোরিকশা চালক রিপন মিয়ার স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

ওই দিন উপজেলার কাকরাজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামের শাজাহান মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৫) স্বামীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় অভিমান করে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close