শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে ৫ম কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৮:২৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘৫ম কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে এই চূড়ান্ত পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার প্রথম পর্বে নেওয়া হয় অনলাইনে এমসিকিউ পরীক্ষা। প্রথম পর্ব থেকে বাছাইকৃত ৬৫ জন শিক্ষার্থী এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

ক্লাবের উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামিমা নাসরীন জলি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ভিন্নধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সকল সংস্কৃতির চর্চা রয়েছে। এর অংশ হিসেবে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা একটি প্রশংসনীয় উদ্যোগ। পবিত্র কুরআনে আমাদের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি জীবন কীভাবে পরিচালিত হবে তা নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। 

এছাড়াও এই আয়োজনটি নিয়মিতভাবে চলমান থাকার আশা ব্যক্ত করেন তিনি।

ক্লাবের সভাপতি মুহিবুল্লাহ মুহিব বলেন, আমাদের উদ্যোগে এ বছর পঞ্চমবারের মতো কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। জাবির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা কুরআনের প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসার প্রকাশ করে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল প্রজন্মকে কুরআনের প্রতি আকৃষ্ট করা, তাদের মাঝে কুরআন চর্চার একটি চেতনা গড়ে তোলা এবং আলোকিত জীবন গঠনে উৎসাহিত করা। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ তরুণদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম. মেসবাহউদ্দিন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কুরআন নিয়ে আগ্রহ ও সাংস্কৃতিক চর্চা করছে, যা সত্যিই প্রশংসনীয়। সাধারণ পড়াশোনার পাশাপাশি কুরআন নিয়ে তাদের গবেষণা ও কাজ করার আগ্রহ অনন্য।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আব্দুল্লাহ রাফি বলেন, এই প্রতিযোগিতা মানুষের মধ্যে কুরআন পড়ার আগ্রহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। গত বছর ২০২৪-এ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আমি এবছর রমজানে কুরআনের সম্পূর্ণ অনুবাদ পাঠ করেছি। আশা করি, এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইজেপি








Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close