বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীর অভিযোগ ‘নেতানিয়াহুর সমর্থকদের হুমকি পাচ্ছি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১:৫৪ পিএম
গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী লিরি আলবাগ

গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী লিরি আলবাগ

গাজা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী লিরি আলবাগ বিস্ফোরক এক অভিযোগ তুলে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী করার পর থেকেই নেতানিয়াহুর লিকুদ পার্টির সমর্থকদের কাছ থেকে হুমকি ও অপমানজনক বার্তা পাচ্ছেন। ইসরায়েলি রাষ্ট্রীয় টেলিভিশন 'কান'র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনাদলু এজেন্সি।

'কান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবাগ বলেন, “আপনারাই দায়ী, এবং আপনাদেরকেই এর সমাধান করতে হবে।” ওই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে তীব্র আক্রমণের শিকার হতে হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‌‘আমি মন্তব্য, হুমকি ও অপমানজনক বার্তাগুলো পড়ছি। আমি ভয় পাচ্ছি না ওদের, কিন্তু আমরা কী হয়ে উঠেছি তা ভেবে আতঙ্কিত।’

তিনি বলেন, ‘সবচেয়ে কষ্টদায়ক হলো—এই সামাজিক বিভক্তি, যা আমাদের শত্রুদের থেকেও ভয়ানক।’

প্রায় দুই মাস আগে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় চুক্তির আওতায় গাজা থেকে মুক্তি পান আলবাগ। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলার পর সেই চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে। ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৭০০ জনের বেশি আহত হয়েছেন।

গাজায় বর্বরোচিত হামলার ফলে জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্থগিত হয়ে পড়ে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামলা আরও জোরদার করার ঘোষণা দেন।

অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫০,৮০০ জনের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখিও রয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, আলবাগের বক্তব্য ইসরায়েলি সমাজে ক্রমবর্ধমান বিভাজন এবং যুদ্ধবিরোধী মনোভাবের ইঙ্গিত দেয়। সরকারের কঠোর অবস্থান এবং অভ্যন্তরীণ সমালোচনার মধ্য দিয়ে ইসরায়েল এখন গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close