বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
চাঁদপুরে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:০৮ পিএম আপডেট: ১১.০৪.২০২৫ ১২:১৭ PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন লেগে কম বেশি ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ৭ টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে ওই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও যুবায়ের জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাজারের নবিরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

ব্যবসায়ীরা দাবি করছেন তাদের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে-নবীরের হার্ডওয়ারের দোকান, শরীফের রং এর দোকান, অনিল এর ফার্মেসী, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়ারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসী ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এছাড়াও বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে এখনো জানা যায়নি। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close