মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
প্রেস রিলিজ
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ AM

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মোঃ নূর উন নবী-এর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম; এগ্রোটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মোঃ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাউথইস্ট ব্যাংক ইতিপূর্বে শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা; বাংলাদেশ  এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি , ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান  এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি, গাজীপুর; চট্টগ্রাম  ভেটেরিনারি  এন্ড  এনিম্যাল সাইন্সেস  ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি; হবিগঞ্জ এগ্রিকালচারাল  ইউনিভার্সিটি; হাজী মোহাম্মদ  দানেশ  সাইন্স  এন্ড   টেকনোলজি  ইউনিভার্সিটিকে  অনুরূপ বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে।

এই আর্থিক সহায়তা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের কৃষি গবেষণা ও জাতীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতির ধারাবাহিক প্রতিফলন।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close