শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নিলামে উঠল ১০০ টন জ্যান্ত কুমির!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:০৬ পিএম

আদালতের নির্দেশে নিলাম ডাকা হল ১০০ টন জীবন্ত কুমিরের! আর সেই নিলামের শর্ত হল ভয়ঙ্কর সরীসৃপগুলোকে ক্রেতাদের সরাসরি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ নিলামে অংশ নিতে হলে আগে থেকে কুমির নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। 

সম্প্রতি,  অনলাইনে এই প্রাণীগুলোকে নিলামে ওঠানোর কথা ঘোষণা করে শেনজেনের নানশান পিপল্স কোর্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই ঘোষণাটি। এই নিয়ে চর্চাও শুরু হয়েছে বিস্তর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিনা সংস্থা ‘আলিবাবা’র জুডিসিয়াল অকশন প্ল্যাটফর্মে নিলামটির আয়োজন করা হয়েছে।

১০০ টন জীবন্ত কুমির নিলামের জন্য ৪০ লাখ ইউয়ান (৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) দর হাঁকা হয়েছে। নিলামটি ১০ মার্চ শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। চীনে কুমিরের চামড়া, মাংস, ওষুধ, প্রসাধনী এবং ওয়াইনসহ ১০০টিরও বেশি পণ্যে ব্যবহৃত হয়। যে কুমিরগুলোকে নিলামে চড়ানো হবে, সেগুলো গুয়াংডংয়ের হংই কুমির প্রজননকারী একটি সংস্থার। 

সংস্থাটির মালিক ঋণখেলাপি হওয়ায় সম্পত্তি হিসাবে কুমিরগুলোকেও নিলামে বিক্রি করে ঋণ মেটানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত। কুমিরগুলোর ওজন ২০০ থেকে ৫০০ কেজির মধ্যে। তাই ১০০ টনের মধ্যে ২০০ থেকে ৫০০টি কুমির থাকতে পারে বলে অনুমান।

সেই নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রেতাদের জলজ বন্যপ্রাণীর জন্য কৃত্রিম প্রজনন করার বৈধ ছাড়পত্র (লাইসেন্স) থাকতে হবে এবং কুমির চালানের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে ক্রেতাকেই। যদি ক্রেতা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আদালত জরিমানা হিসাবে ৩ লাখ ইউয়ান কেটে রাখা হবে। 

তবে জানা গেছে, নিলামের বিজ্ঞপ্তিটি চার হাজারের বেশি বার দেখা হলেও অংশগ্রহণ করার জন্য রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আগ্রহ দেখান নি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close