শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রিটেনে প্রথম ইউনিভার্সাল থিম পার্ক তৈরির ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:১৭ পিএম

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে ইউরোপের প্রথম ইউনিভার্সাল থিম পার্ক ও রিসোর্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে একটি ‘ঐতিহাসিক’ দিন হিসেবে বর্ণনা করেছেন। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩১ সালে পার্কটি চালু হলে এটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।

এ প্রকল্পের মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় পাঁচ হাজার কোটি পাউন্ড যুক্ত হবে এবং প্রায় ২৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে ২০ হাজার কর্মী নির্মাণ কাজের জন্য এবং ৮ হাজার কর্মী আতিথেয়তা ও সৃজনশীল খাতে নিয়োগ পাবে। এটি একটি পুরনো ইটভাটার জায়গায় গড়ে উঠবে, যেখানে ৫০০ কক্ষবিশিষ্ট হোটেল, খুচরা দোকান ও বিনোদনকেন্দ্রও থাকবে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এই প্রকল্প ব্রিটিশ অর্থনীতিতে প্রবৃদ্ধি আনবে এবং স্থানীয় জনগণের জন্য হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে।’ তবে সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য কত পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এই থিম পার্কটি ২০৫৫ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিতে পাঁচ হাজার কোটি পাউন্ড অবদান রাখবে এবং প্রথম বছরে সাড়ে আট মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি এখনো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউনিভার্সাল জানায়, তারা স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করে আতিথেয়তা খাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। ইউনিভার্সাল-এর বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘উইকেড’, ‘মিনিয়ন্স’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’।

বর্তমানে ইউনিভার্সালের পাঁচটি থিম পার্ক রয়েছে—ফ্লোরিডা, হলিউড, জাপান, বেইজিং ও সিঙ্গাপুরে। সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি এই প্রকল্পকে ‘বৃহৎ চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেন, ‘এটা এমন এক সময়ে এসেছে যখন বৈশ্বিক অর্থনীতির বাজার অস্থির।’

এ ছাড়া সরকার জানিয়েছে, থিম পার্কটির কর্মীদের প্রায় ৮০ শতাংশ স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে এবং এটি অক্সফোর্ড-ক্যামব্রিজ করিডরকে সমর্থন করবে। এটি লুটন বিমানবন্দরের সম্প্রসারণের সঙ্গেও সম্পর্কিত।

কমকাস্ট করপোরেশনের প্রেসিডেন্ট মাইক ক্যাভানাহ জানিয়েছেন, ‘আমরা যুক্তরাজ্যের কেন্দ্রে এই ইউনিভার্সাল থিম পার্ক তৈরি করতে অত্যন্ত উচ্ছ্বসিত।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close