বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রমিক-সেনাবাহিনী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র রূপগঞ্জ, আহত অর্ধশত
রূপগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ৮:১১ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স নামে তৈরি পোশাককারখানার শ্রমিকরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করে। 

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রকিদের কাজে ফেরাতে চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এসময় শ্রমিক-সেনাবাহিনী-পুলিশ সদস্যদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হয়। এসময় শাফিয়া, রুনা, মলিনা, মাজেদা, রুপুসহ অর্ধশত শ্রমিক আহত হয়।
 
বুধবার দুপুর ১২ টা থেকে প্রায় ২টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিকরা জানান, ঈদের আগে শ্রমিকদের ৬৫ শতাংশ বোনাস দেয়ার কথা থাকলেও ৫০% বোনাস দেয় কারখানা কর্তৃপক্ষ। তাছাড়া নিয়মবহির্ভূত ভাবে ৬৪জন শ্রমিকে ছাঁটাই করা হয়। এছাড়া কারখানার আইই ডিপার্টমেন্টে ৮ ঘন্টার পারিশ্রমিকে ১২ ঘন্টা কাজ আদায় করে নেয়া সহ নানা অনিয়মের প্রতিবাদ করা হয়। কারখানার ডিজিএম ইউসুফ ও রাহানকে অপসারণের দাবিতে ঈদের পর কারখানা খোলার দিন মঙ্গলবার ছাঁটাইকৃত শ্রমিকদের পক্ষ নিয়ে কারখানার প্রায় ১২ হাজার শ্রমিক কারখানার ভেতরে শান্তিপূর্ণ ভাবে অবস্থান ধর্মঘট পালন করে।

 বুধবারও সকাল থেকে কারখানায় শ্রমিকরা অবস্থান ধর্মঘট পালন করতে থাকে। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের কাজে ফেরাতে চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এলোপাতাড়ি লাঠি চার্জ করতে থাকে।  এসময় নারী-পুরুষ সহ অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছে বলে দাবি বিক্ষুব্ধ শ্রমিকদের। 

পরে সব শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সামনের ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এতে আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কে যাতায়াতকারী যাত্রী-পথচারীদের চরম বিপাকে পড়তে হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, কাজ বন্ধ করে সকাল থেকে কারখানার শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করতে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে ও শ্রমিকদের কাজে যোদ দিতে বুঝাতে থাকেন। এসময় উত্তেজিত শ্রমিকদের সাথে সংঘর্ষবাঁধে। এতে সেনাকর্মকর্তাসহ সেনাবাহিনীর ৪ জন আহত এবং বেশ কিছু শ্রমিক আহত হয়। সংঘর্ষের ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close