বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির সৃষ্টি হয়েছে গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য: আমির খসরু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪৪ পিএম

গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'বিনিয়োগ সম্মেলন' থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতিইতো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসিরর কারণে হয়েছে।

বিএনপি শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে একুশ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে ত বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবার কথা কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেয়া হয়েছে। 

বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভাল হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে। 

তিনি আরও বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স। তারা চায় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেখানে তারা বিশ্বাস বেশি পায়।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close