মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১:৫৯ পিএম

দেশে ইসলামি ব্যাংকিং কার্যক্রম প্রক্রিয়া আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি স্বতন্ত্র ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি’ বিভাগ গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

ইসলামি ব্যাংকিং ব্যবস্থার তদারকি ও নীতি নির্ধারণের জন্য অনেকদিন ধরে শরিয়াহভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শরিয়াহভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি তুলে ধরা হলেও সেভাবে কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে ইসলামি ব্যাংকিং কার্যক্রম সুসংহত করতে ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি’ বিভাগ কাজ করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় নীতি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম এই বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।

এছাড়া একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’-এর মাধ্যমে সম্পন্ন হবে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’-এর মাধ্যমে সম্পাদিত হবে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব‌্যাং‌কের সং‌শ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close