বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহেশপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯:৫১ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিধান কুমার রায় (১৭) ও শ্রী সুদেব রায় ওরফে রাজারাম নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুল বাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯), মহেশপুরের আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮) আহত হন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে চারজন নিহত হলেন।

নিহত বিধান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায় ও রাজারাম একই গ্রামের বাদল রায়ের ছেলে। তারা জীবননগর থেকে বাড়ি ফিরছিলেন। 

প্রত্যাক্ষদর্শী ফতেপুর গ্রামের ফারুক হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের উপর দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনায় পতিত মটরসাইকলে আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত ও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াই’শ বেড হাসপাতালে পাঠানো হয়।
 এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

খবর নিশ্চত করে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, যুবকদের মোটরসাইকেলের প্রচন্ড গতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার দিকে শৈলকুপার চাঁদপুর নামক স্থানে ট্রাক চাপায় মা রিপা খাতুন ও তার ৭ বছরের ছেলে সোয়াদ নিহত হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close