প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৯:১৯ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৯:২৮ PM

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অজ্ঞাত বাসের চাপায় পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মহাসড়কের কুমিল্লা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৭) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামের নওয়াব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এনআর