বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
অনুপস্থিতি ঠেকাতে মাদ্রাসায় বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:২৩ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৪:৩৩ PM

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের সময়মতো ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে বোর্ড। এ ব্যবস্থার জন্য আগামী ১০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা মঙ্গলবার (৮ এপ্রিল) নিশ্চিত করেছেন বোর্ডের রেজিস্ট্রার।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসাগুলোর নিজস্ব উদ্যোগে বায়োমেট্রিক হাজিরা মেশিন সংগ্রহ করে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি নিয়মিতভাবে ডিজিটাল পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হবে। হাজিরা নিশ্চিত হওয়ার পর তা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে জানাতে হবে।

এছাড়া ১০ জুলাইয়ের পর বোর্ড কর্মকর্তারা যে কোনো মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে যেতে পারেন। সে সময় বায়োমেট্রিক ব্যবস্থা না থাকলে বা কোনো শিক্ষক-কর্মচারীর অননুমোদিত অনুপস্থিতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close