শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফ্রিকান ইউনিয়নের কর্মসূচি থেকে ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পিএম

আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক অনুষ্ঠানে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার ঘটনা ঘিরে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রুয়ান্ডার গণহত্যা স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত, কিন্তু তাকে বেরিয়ে যেতে বলা হয় আয়োজকদের পক্ষ থেকে।

জেরুজালেম পোস্ট জানায়, অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূতের উপস্থিতি দেখে এইউ কমিশনের চেয়ারম্যান প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেন এবং একপর্যায়ে রাষ্ট্রদূতকে অনুষ্ঠান ত্যাগ করতে বলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বিষয়টিকে 'পুরোপুরি অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'রুয়ান্ডার জনগণ ও ইহুদিরা উভয়েই ইতিহাসে ভয়াবহ জাতিগত সহিংসতার শিকার হয়েছে। এই সাধারণ মানবিক সত্যও আফ্রিকান ইউনিয়নের নেতারা বুঝলেন না।' তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইসরায়েল কূটনৈতিক পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, 'হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।'

তবে এই অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘসহ নানা সংস্থা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে, যার প্রধান বাদী আফ্রিকান ইউনিয়নের প্রভাবশালী সদস্য দক্ষিণ আফ্রিকা।

গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটেই আফ্রিকান ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আরও টানাপোড়েনে জড়িয়ে পড়ছে, সাম্প্রতিক এই ঘটনা তারই বড় ইঙ্গিত।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close