প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:৩৫ AM আপডেট: ০৭.০৪.২০২৫ ৮:২১ এএম

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
এ ছাড়া সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ