সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
পাংশায় ভেজাল গুড়ের ফ্যাক্টরিতে অভিযান, কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:১১ AM

রাজবাড়ীর পাংশায় দুটি অবৈধ ও ভেজাল গুড় উৎপাদনকারী ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ী এলাকায় কাচারিপাড়া গ্রামের অবস্থিত এ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় অবৈধ ও ভেজাল হওয়ায় উৎপাদিত প্রায় ১ হাজার ড্রাম ভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়। একইসাথে এ অপরাধে ফারুক হোসেন নামে একজনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিতে ভেজাল গুড় উৎপাদন হয়ে আসছিল। আজ মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল গুড় ও তাতে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। সাথে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অন্যায় কাজ বরদাশত করা হবে না। প্রশাসন সবসময় এসব দিকে নজর রাখবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close