শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের ছুটিতে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না দুই শিশুর
হোমনা প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৪৮ পিএম

কুমিল্লার হোমনায় ঈদের ছুটিতে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না মারিয়া আক্তার (১১) ও মাহবুব (৯) নামের দুই শিশুর।

শনিবার দুপুরে উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাংকুল বাড়ির দুটি ঘাটে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়। আজ রবিবার সকালে শিশু মাহবুব (৯) ও বিকালে মারিয়া (৩০) আক্তারের লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি লাশ দুটি উদ্ধার করেন। 

ঈদের ছুটিতে মাহবুব শ্রীমদ্দি তার নানার বাড়িতে ও মারিয়া আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। মাহবুব নরসিংদীর রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে ও মারিয়া আক্তার হোমনা উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। সে সপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করত।

জানাযায়, শনিবার দুপুরে দুটি শিশু তিতাস নদীর ভিন্ন দুটি ঘাটে গোসল করতে গিয়ে কোন এক সময় পানিতে নিখোঁজ হয়। শিশু দুটি নিখোঁজের পর থেকেই স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে খুজে পেতে চেষ্টা চালায়। শনিবার সারাদিন অনেক খোজাখুজি করেও শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এর একদিন পর রবিবার সকালে চরেরগাঁও সংলগ্ন তিতাস নদীতে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠে। পরে উদ্ধারকর্মীরা লাশটি তুলে আনেন। এরপর বিকেল পাঁচটার দিকে শিশু মারিয়া আক্তারের লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম জানান, শনিবার থেকেই আমরা নিখোঁজ দুই শিশুকে আমাদের ডুবুরিদের সহায়তায় খুঁজছি। এর মধ্যে রবিবার সকালে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠলে তাকে উদ্ধার করেছি। অপর নিখোঁজ শিশু মারিয়ার ভাসমান লাশটি বিকাল পাঁচটার দিকে নদী থেকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নদীতে নিখোঁজ শিশু মাহবুব ও মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কারোর কোনো অভিযোগ নেই। 


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close