শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনী নদীতে গুড়িয়ে দেয়া হলো দেড় কিলোমিটার পাইপ, ১৫ মেশিন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৪০ পিএম

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার  (৬ এপ্রিল) সাড়াশি অভিযান পরিচালনা করে মীরসরাই উপজেলা প্রশাসন, করেরহাট বিজিবি ক্যাম্প ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ১৫ টি  শ্যালো মেশিন নষ্ট এবং দেড় কিলোমিটার জুড়ে পাইপ গুড়িয়ে দেওয়া হয়।

ফেনী নদীর মোল্লাপাড়া ও লিচুতলা পয়েন্টে নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীরসংলগ্ন কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে। অভিযানের সময় এই দুটি পয়েন্টে ১৫টি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে অভিযানকারী দল। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি বলেন, অভিযানকালে নদীর তীরবর্তী এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করে। এসময় জনসাধারণকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close