প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৮:৫২ পিএম

রাতের মধ্যে ঢাকাসহ ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়া দপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া এসব এলাকার বাসিন্দাদের ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। সতর্ক সংকেতের কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে এই ঝড়ের আশঙ্কা রয়েছে এবং এটি বজ্রসহ বৃষ্টির সঙ্গে হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এনআর