বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      
রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৬:০১ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৬:৪৪ PM

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের শহীদ মিনারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে টিনের ব্যবসা করছেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্যেও গত মাসে দোকান মালিক ইতিয়াক বাবু তাকে দোকান ছাড়তে বলেন। পরে জামানতের ৩৫ লাখ টাকা ফেরতের শর্তে জাহিদুল ইসলাম দোকান ছাড়তে রাজি হন, কিন্তু দোকান মালিক সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাকে হুমকি দিয়ে তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে দোকান ছাড়াতে বলেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় দোকান মালিক দলবল নিয়ে এসে দোকান ভাঙচুর এবং লুটপাট করেন। প্রতিবাদ করায় জাহিদুল ইসলামকে বেধড়ক মারধরও করা হয়। এতে জাহিদুল ইসলাম আহত হলে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে বিএনপির নেতা শহিদুল হক মানিক মানববন্ধন করার উদ্যোগ নেন। শনিবার শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালীন সময়ে অতর্কিত হামলা চালান সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার এবং বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কোভিদ মানিক। তারা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং মাইক ভাঙচুর করেন। এর পর সংঘর্ষ বেঁধে গেলে সাংবাদিকসহ ২০ জন আহত হন। তাদের মধ্যে শফিকুল ইসলাম, লাভলু হাজী, ময়নাল উদ্দিন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানিয়েছেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close