বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      
সাতক্ষীরায় মাছ ধরা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১:২৫ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই মোশারফ হোসেন (৬০)। তিনি বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং মোশারফ নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালের আপডেট পাওয়ার পর আমরা বিস্তারিত জানাতে পারব। 

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তিনজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close