বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সখীপুরে ধর্ষণে অভিযুক্ত পল্লী চিকিৎসককে গ্রেফতারের দাবি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ পিএম

সখীপুরে ধর্ষণে অভিযুক্ত পল্লী চিকিৎসক মজনুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার মহানন্দপুর বাজারে বণিক বহুমুখী সমবায় সমিতি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ধর্ষক মজনুকে গ্রেফতারের দাবি জানান।

টাঙ্গাইলের সখীপুরে পল্লী চিকিৎসক মঞ্জুরুল ইসলাম মজনু (৫১) গত ২৪ মার্চ (রোববার) সন্ধ্যায় উপজেলার মহানন্দপুর গ্রামে মাহমুদা ফার্মেসিতে এক নারী রোগীকে ধর্ষণ করে। সোমবার (২৫ মার্চ) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত পল্লী চিকিৎসক মজনু ওই গ্রামের আজহার আলীর ছেলে এবং মাহমুদা ফার্মেসির স্বত্বাধিকারী।

ভুক্তভোগী গৃহবধূ জানায়, তারাবি নামাজ একটু সময় লাগলেও ওই চিকিৎসক খুব দ্রুত নামাজ শেষ করে চলে আসেন। দোকানে এসে শাটার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে আমাকে ধর্ষণ করে।

দুই সন্তানের জননী ওই গৃহবধূ আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত ওই চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক ভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

তবে অভিযুক্ত পল্লী চিকিৎসকের পরিবার জানায়, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ধর্ষণ মামলার আসামি মজনুকে গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান আছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close