বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাত্র ৫০ টাকায় যমুনা সেতু ঘুরতে দর্শনার্থীদের ভিড়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৪:৩৮ পিএম

ঈদ উৎসব ঘিরে চলছে নানা আয়োজন। ঘুড়ি উড়ানো, নৌকা ভ্রমণ, ঘোড়া দৌড় ও হা-ডু-ডু খেলাসহ নানা আয়োজনে কাটছে শহুরে ও গ্রামের বিনোদন প্রেমী মানুষের ঈদ। তেমনি একটি ব্যাতিক্রম আয়োজন করা হয়েছে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড়ে। এই আয়োজন করা হয়েছে যমুনা নদীর তীরবর্তী এলাকায়। যমুনা নদীর সৌন্দর্য, সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরের পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও যমুনা পাড়ে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। লেগুনা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সেতু পূর্ব এলাকায় ঘোরেন তারা।

এদিকে যমুনা সেতুর পাশে সদ্য নির্মিত ‘যমুনা রেল সেতু’ দেখতেও ভিড় করছে অনেকে। এছাড়া জেলার মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল রেলস্টেশন ডিসি লেক ও এসপি পার্কে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে যমুনা সেতু এলাকায় দেখা যায়, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা নৌকায় চড়ে যমুনার সৌন্দর্য উপভোগ করছেন। যমুনা ও রেল সেতুর নিচ দিয়ে নৌকায় বেড়ানো যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। নদীতে ঘুরতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা।

ঘুরতে আসা দর্শনার্থী মো. জাহিদ হাসান বলেন, ‘ পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য যমুনা নদীর পাড় খুবই সুন্দর। বিশেষ করে সূর্যাস্ত দেখতে অন্যরকম লাগে। আবার ঈচ্ছা করলেই সেতু কাছ থেকে দেখতে পারছি। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে। সেতুর পাড় এলাকায় পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি করছি।’

নৌকার চালকরা বলেন, ‘ যমুনা ব্রিজের নিচ দিয়ে ঘুরে আসতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। জনপ্রতি ৫০ টাকা নেওয়া হয়। স্বাভাবিক সময়ে তেমন লোকজন হয় না। তবে ঈদের ৪ থেকে ৫ দিন দর্শনার্থীদের ঢল নামে। এতে আমাদের আয় রোজগার ভালোই হয়।’

 দর্শনার্থী আলিফ আহসান বলেন, ‘যমুনা সেতু ও রেল সেতু একসঙ্গে হওয়ায় অনেক দর্শনার্থীই ঘুরতে আসছেন। বন্ধুদের সঙ্গে আমিও ঘুরতে এসেছি। ঘুরে খুব ভালো লাগছে।’


টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল পুলিশ ও মোবাইল টিম পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারি করছে ।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close