বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরগঞ্জ কারাগারে বিস্ফোরক মামলার হাজতির মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৪:৩০ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৫:২৩ PM

কিশোরগঞ্জ জেলা কারাগারে বিস্ফোরক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত ২.২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

মৃত  সুজিত চন্দ্র দে(৪০) মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা মৃত বদির চন্দ্র দে'র ছেলে। 
জানা যায়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক হামলার ঘটনায় মিঠামইন থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। গত ৯ই সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। পরে  ১৮ই ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং-১২২৯/২৫।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়াও কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে  হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজিত চন্দ্র দে। পরে রাত ১টা ৪০মিনিটে কারাগার থেকে এম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রাত ২টা ২০মিনিটে সুজিত দে মারা যান। পরে বুধবার (২ এপ্রিল) সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মৃতের বড় বোন তাপসী রানী দে জানান, তার ভাই একজন দিনমজুর ছিল। তাদের মা (৭০) একজন প্যারালাইজড রোগী, যার দেখাশুনা তিনি করছেন। তার ১৯ বয়সী একজন মানসিক ভারসাম্যহীন সন্তান রয়েছে। তিন ভাইবোনদের মধ্যে মৃত(সুজিত)  ছিল দ্বিতীয়। তিনি (তাপসী রানী দে) এবং অতশী রানী দে; তারা দুই বোন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close