বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইংলিশ প্রিমিয়ার লিগে চালু হচ্ছে ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ০২.০৪.২০২৫ ১১:৫৭ এএম

ফুটবল জগতে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রযুক্তি। যা মাঠের খেলাকে আরো নিখুঁত ভাবে পর্যালোচনা করবে। ফুটবল মাঠে রেফারিদের জন্য সব থেকে কঠিন কাজ হলো অফসাইড চিহ্নিত করা। রেফারির কাজকে আরো সহজ করতেই যুক্ত করা হচ্ছে এই নতুন প্রযুক্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি চালু হতে যাচ্ছে। আগামী ১২ এপ্রিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচে প্রথমবার দেখা যাবে এই প্রযুক্তি প্রয়োগ। কিভাবে খেলায় এই প্রযুক্তি কাজ করবে এবং এর কার্যক্রমের ফলাফল কতটা নিখুঁত হবে তা ম্যাচ পরিচালনায় দেখা যাবে।

প্রিমিয়ার লিগে প্রি-লাইভ এবং মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে এই সিস্টেমটির সফল পরীক্ষার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

‘সেমি-অটোমেটেড অফসাইড’ এই প্রযুক্তি কর্মকর্তাদের জন্য কঠিন অফসাইড সিদ্ধান্ত সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অফসাইড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্বয়ংক্রিয় করে ভিডিও সহকারী রেফারিকে (ভিএআর) সহায়তা করবে।

প্রিমিয়ার লিগ কতৃপক্ষ জানিয়েছে যে, এটি ‘অফসাইড সিদ্ধান্ত গ্রহণের গতি, দক্ষতা এবং সামঞ্জস্যতা বৃদ্ধি’ করবে।

এই ধরনের প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। পরবর্তীতে সিরি এ, লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এবার ব্যবহার করা হবে ইংলিশ প্রিমিয়ার লিগে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close