বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, গোলাগুলি, গ্রেপ্তার ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১০:১৮ AM

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আরামবাগ এলাকায় সন্ত্রাসী আস্তানায় রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। ঘটনার সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও দুষ্কৃতকারীদের প্রায় ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ১১ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কেএমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আজম খান বলেন, নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর অভিযান শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশও সম্ভাব্য বাড়িকে টার্গেট পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা গুলি ছোড়ে। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অভিযান চলে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়েও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। 

এতে কয়েকজন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আহত হন। আহতদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নৌবাহিনীর উপশম হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ঠিক কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি পিস্তল, একটি একনলা শটগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শটগানের গুলি এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close