বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১০:৪৭ পিএম

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় মহাসড়কে
 এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেনে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রঞ্জিত মারা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: শরীফ জানান, রাতে মহাসড়কের পৌলী এলাকায় রাস্তার উপর মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। পরে একজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। অপর একজন হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close