প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:১৭ AM

গতকাল শুক্রবার ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। ভক্ত, অনুরাগীদের পাশাপাশি এই তারকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।
শাকিবকে ঘিরে যেকোনো বিষয়ে মতামতের ঢালি খুলে হাজির হন এই দুই নায়িকা। তাই তো এবারও জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে শুভেচ্ছা জানান অপু ও বুবলী।
একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’
এর কিছুক্ষণ পরই সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে পোস্ট দিয়েছেন শবনম বুবলীও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে শাকিব খানের স্থিরচিত্র দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান, বাংলা চলচ্চিত্রজগতের মহারাজা।’ একই ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে সেই লেখার সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
স্বদেশ প্রতিদিন/এনআর