বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোমনায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
হোমনা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২:২৭ পিএম

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে হোমনা - গৌরিপুর সড়কের হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যারেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ছেলের আকস্মিক মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েন। তার এ মৃত্যুতে এলাকা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে সকাল ১১ টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বাঞ্ছারামপুর থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাৎক্ষণিক আহত অবস্থায় হোমনা হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। 

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close