প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২:২০ পিএম আপডেট: ২৮.০৩.২০২৫ ২:২৩ PM

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগমী ৬ এপ্রিল (রবিবার) হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি পুনরায় শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: নাজমুল হক।
তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপন উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল রোজ শনিবার পর্যন্ত মোট আট (০৮) দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৬ এপ্রিল রবিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন ওসি মো: আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্বদেশ প্রতিদিন/এনআর