প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১১:০৯ AM

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালি নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সেলিম (৪০) উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পশ্চিম কাঠালতলি গ্রামের মো. শাহ আলমের ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারি মাসের একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর