শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ২৭.০৩.২০২৫ ৪:৩৯ PM

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ অনুদানের চেক তুলে দেন।

জানা গেছে, গণঅভ্যুত্থান চলাকালে ঢাকায় গুলিতে গোপালগঞ্জ জেলার মোট ৩৮ জন আহত ব্যক্তি তালিকাভূক্ত হয়েছেন। বৃহস্পতিবার ‘এ’ ক্যাটাগরির চারজনের প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘বি’ ক্যাটাগরির দুইজনের প্রত্যেককে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। 

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ সহ আহত পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close