বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৩৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে  ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানা পুলিশ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত যুবককে  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শান্ত গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই কিশোরীকে তার নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার ছলে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী কিশোরী ডাক চিৎকার দিলে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে সৌদী আরব প্রবাসী মো. শান্তকে গ্রেপ্তার করে। 

বুধবার দুপুরে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে সে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close