বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:১৬ পিএম

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়। 

আটক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মোঃ কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানে ভর্তি এই গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাঁচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়।

এদিকে আটক হওয়া কামাল জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহ বাড়িতে ২শ’ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আব্দুল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছিল। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close