মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্মৃতিসৌধে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় আটক ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৭:২০ পিএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের তিন নেতাকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা পতাকা হাতে স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’—এমন নানা স্লোগান দিতে থাকেন। পরে স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড় দেন। মূল ফটকের দিকে যাওয়ার সময় জনতার সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জনতা একজনকে মারধর করলে উপস্থিত সংবাদকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ ঘটনায় আটক তিনজনের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৫০) এবং আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার সোহেল পারভেজ (৪১)।

স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কয়েকজন সদস্য বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।’ পরিচয় জানতে চাইলে একজন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ তিনি নিজেকে বরগুনা সদর থেকে আসা আমিন মুসল্লি হিসেবে পরিচয় দেন।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্মৃতিসৌধ চত্বর থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা উসকানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close