বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের বিপক্ষে একাদশে জামাল ভূঁইয়া বাদ, আছেন হামজা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:৫১ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। জিতলেই চূড়ান্ত পর্বের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত।

হামজার অভিষেক হওয়ায় এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। গোলরক্ষক হিসেবে মিতুল মারমা থাকবেন এটা অনুমেয় ছিল। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সালের থাকা অনুমেয় থাকলেও ইসার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। ডিফেন্সে আরেকজন সাদ উদ্দিন।

হামজা চৌধুরী মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। 

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন। 

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close