শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজা নিয়ে অস্কারজয়ী তথ্যচিত্রের সহপরিচালককে মারধর, গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:২৩ পিএম

অধিকৃত পশ্চিম তীরে অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তার আগে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁকে মারধর করেন। তথ্যচিত্রের আরেকজন পরিচালক ইউভাল আব্রাহাম এক্স পোস্টে এ তথ্য জানান।

এ বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চার ফিলিস্তিনি ও ইসরায়েলি আন্দোলনকর্মী তথ্যচিত্রটি বানিয়েছেন। তাঁদেরই একজন হামদান।

নাম প্রকাশ না করার শর্তে সেন্টার ফর ইহুদি অহিংসার কর্মীদের একজন জোসেফ বলেন, হামলাকারীরা ফিলিস্তিনিদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে এবং হামদানের বাড়ির কাছে একটি পানির ট্যাঙ্ক ধ্বংস করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামরিক পোশাক পরিহিত অন্যান্য বসতি স্থাপনকারীদের সাথে একদল সৈন্য ঘটনাস্থলে আসে। এরপর তারা হামদানকে তার বাড়িতে ধাওয়া করে। পরে তাকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

তারা আরও বলেন, বসতি স্থাপনকারীরা পাথর ছুঁড়ে হামদানের গাড়ি ভেঙে ফেলে এবং একটি টায়ার কেটে দেয়। গাড়ির সমস্ত জানালা এবং উইন্ডশিল্ড ভেঙে ফেলা হয়েছে বলেও জানান তারা। হামলায় হামদান বাল্লাল আহত হন। এরপর ইসরায়েলি সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায়।

ইহুদি আমেরিকার অধিকার কর্মীদের কয়েকজন সদস্য হামলার ভিডিও ধারণ করে। তারা হামদানের ঘরে ঢুকে মেঝেতে রক্ত দেখতে পান। তাদেরকে পরিবারের একজন সদস্য জানিয়েছেন- হামদানের মাথায় আঘাত করা হলে এই ছিটিয়ে পড়ে।

হামদান বাল্লালের সাথে নাসের নামে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। 

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, “সন্ত্রাসীরা ইসরায়েলি নাগরিকদের ওপর পাথর ছুঁড়ে মারার পর ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ বাহিনী সংঘর্ষ ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে গেলে, বেশ কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে। পরে আইডিএফ তাদের ওপর পাথর ছোঁড়ার অভিযোগে তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে। সেই সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আটককৃতদের ইসরায়েলি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close