মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় সংঘর্ষ, আহত ৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:০৬ পিএম

নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদেরর পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচী পালন করেন তার অনুসারীরা। সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে মাসুম বিল্লাহ এর বোর্ডিং এর সামনে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এতে ঘটনাস্থলে তিনজন আহত হন। এরা হলেন চরকিং ইউনিয়নের নিয়ামত উল্লাহ নিরভ, ওসমান, তুহিন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো: ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এসময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদ এর পথ সভায় বাধা দেয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের ধাওয়া দেয় ।এতে ঘটনাস্থলে তিনজন আহত হয়েছে। তারা এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন।

এই বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও হাতিয়া  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিগে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

রাতে এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে তার পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করছেন।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আমি সংবাদ পেয়ে জাহাজমারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে পৌছাবো। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

 
স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close